ads

মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শুভশ্রীর কাছে ক্ষমা চাইলেন দেব

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১২, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ

১০ বছরের অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’। দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন ঘিরে দর্শক-অনুরাগীদের মধ্যে উন্মাদন তুঙ্গে। ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চের পর থেকেই এই ২ তারকার পুরোনো রসায়ন নিয়ে উচ্ছ্বসিত তাদের ভক্তরা। তবে ওই উচ্ছ্বাসের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বর্তমান সঙ্গী রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রকে নিয়ে কিছু কুরুচিপূর্ণ মন্তব্য ও মিম ছড়িয়ে পড়েছে। এসব নিয়ে নীরবতা ভেঙে এবার মুখ খুললেন দেব। সরাসরি ক্ষমা চাইলেন রাজ ও রুক্মিণীর কাছে। সম্প্রতি একটি পার্টিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব এই অপ্রীতিকর ঘটনা নিয়ে গভীর দুঃখ প্রকাশ করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক যে কিছু মানুষ ভালো কিছুকেও ইতিবাচকভাবে নিতে পারে না। রাজ ও রুক্মিণী দুজনেই বিষয়টি অত্যন্ত ভালোভাবে সামলেছে। আমাদের পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি।

Shamol Bangla Ads

দেব বলেন, রাজ ও শুভশ্রীর পরিবারের সমর্থন না থাকলে এটা সম্ভব হতো না। একজন প্রযোজক হিসেবে আমি রাজ, শুভশ্রী এবং রুক্মিণীর কাছে এই ব্যক্তিগত আক্রমণের জন্য ক্ষমা চাইছি। তিনি আরও, আমরা দর্শকদের চাহিদা অনুযায়ী দেব-শুভশ্রী জুটির নস্টালজিয়া ফিরিয়ে আনতে চেয়েছিলাম। কিন্তু কিছু মানুষ ব্যক্তিগত আক্রমণ করছে, যা একেবারেই ঠিক নয়। এই ছবিতে সবার অবদান রয়েছে, বিশেষ করে রুক্মিণীর। আমি তাকে নিয়ে গর্বিত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!