ads

সোমবার , ৯ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৯ মাসে বাণিজ্য ঘাটতি ২৪৯০ কোটি ডলার

খবর টি পড়েছেন : ২৫১
৯ মাসে বাণিজ্য ঘাটতি ২৪৯০ কোটি ডলার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রপ্তানির তুলনায় আমদানি দ্রুতগতিতে বাড়তে থাকায় বড় ধরনের বাণিজ্য ঘাটতির কবলে পড়েছে দেশ। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৪৯০ কোটি ডলারে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ দুই লাখ ১৫ হাজার ২৬০ কোটি টাকা, যা গত (২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের মার্চ) সময়ের চেয়ে প্রায় ৬৪ শতাংশ বেশি।

Shamol Bangla Ads

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের (ব্যালান্স অব পেমেন্ট) হালনাগাদ তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত পণ্য বাণিজ্যে বাংলাদেশের ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪৯০ কোটি ৭০ লাখ ডলার, যা এর আগের অর্থবছরের একই সময় ছিল ১ হাজার ৫২১ কোটি ৮০ লাখ ডলার। ২০২০-২১ অর্থবছরের পুরো সময়ে (জুলাই-ডিসেম্বর) বাণিজ্য ঘাটতি ছিল ২ হাজার ৩৭৭ কোটি ডলার।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের ভারসাম্যের হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ৬ হাজার ১৫২ কোটি ৪০ লাখ (৬১ দশমিক ৫২ বিলিয়ন) ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। এই অঙ্ক গত বছরের একই সময়ের তুলনায় ৪৩ দশমিক ৮৬ শতাংশ বেশি। ২০২০-২১ অর্থবছরের এই ৯ মাসে ৪২ দশমিক ৭৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছিল। অন্যদিকে চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে ৩৬ দশমিক ৬১ বিলিয়ন ডলার আয় করেছে রপ্তানিকারকেরা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩২ দশমিক ৯২ শতাংশ বেশি। আমদানি ব্যয় থেকে রপ্তানি আয় বাদ দিলে বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ২ হাজার ৪৯০ কোটি ডলার।

Shamol Bangla Ads

আলোচিত ৯ মাসে সেবা খাতের বাণিজ্য ঘাটতিও বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে সেবা খাতে বাংলাদেশ আয় করেছে ৭০৮ কোটি ডলার। অন্যদিকে সেবা খাতে দেশের ব্যয় হয়েছে ৯৯৮ কোটি ডলার। ঘাটতি দাঁড়িয়েছে ২৮০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ১৯৯ কোটি ডলার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অশনি’ পরবর্তী সংবাদ ভোজ্যতেলের দাম নিয়ে কথা রাখেননি ব্যবসায়ীরা : বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads