ads

শনিবার , ৪ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভাণ্ডারিয়ায় ঔষধ ব্যবসায়ী ৬দিন ধরে নিখোঁজ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৪, ২০১৪ ৮:২৩ অপরাহ্ণ

Bhandaria PIC= 04-01-14 (2)ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি :  ভাণ্ডারিয়া সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঔষধ ব্যাবসায়ী মোঃ রুহুল আমিন হাওলাদার (৪০) গত ৬দিন ধরে নিখোঁজ রয়েছে। পারিবারিক সূত্রে জানাযায়, ৩০ডিসেম্বর বুধবার দুপুরে তার আমিন মেডিকেল হল নামক ঔষধের দোকানের জন্য কিছু সর্ট আইটেমের ঔষধ আনতে দোকান বন্ধ করে পিরাজপুরের যায় । সেখান থেকে রাতেও ফিরে না আসায় এবং তার ব্যাবহৃত মোবাইল ফোনের সুইচও বন্ধ পাওয়ায় ঐ দিন  আত্মীয়স্বজন সহ সম্ভাব্য সব যায়গায় খোজাখুঁজি করে কোন সন্ধান না পাওয়ায় চিন্তিত  হয়ে পড়েন তার স্ত্রী,সন্তান সহ পরিবারের লোকজন। কোন ধরনের হদিস না পাওয়ায় পরেরদিন তার ভাই আল আমিন হাওলাদার ভাণ্ডারিয়া থানায় একটি সাধরন ডায়েরী করেন। স্ত্রী মার্জিয়া বেগম জানান, ঐ দিন আমি আমার বাবা অসুস্থ্য থাকায় রাজাপুরের কানদাস কাঠী বাবার বাড়িতে ছিলাম। কোথায় গেছে বা কখন আসবে এ ধরনের কোন কথা তাকে বলে যায়নি। খোঁজ পাওয়া জায়না শুনেই শ্বশুর বাড়িতে আসি। ভাণ্ডারিয়া বন্দরের ঔষধ ব্যাবসায়ী কমিটির সাধারন সম্পাদক শামসুল ইসলাম জানান, নিখোঁজের খবর তিনি পরের দিনই শুনেছেন তবে পরিবারের কেউ তাদের সাথে যোগাযোগ না করলেও তারা খোঁজখবর নেয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। রুহুল আমিনের বাবা দক্ষিন ভাণ্ডারিয়া বাসিন্দা বন্দরের ব্যাবসায়ী আঃ সামাদ কারী জানান ছেলের ছবিসহ পিরোজপুর, বাগেরহাট, খুলনা সব থানায় যোগাযোগ করা হয়েছে এখন পর্যন্ত কোন সন্ধান মেলেনি। এ দিকে মার্জিয়া বেগম এখন পর্যন্ত  স্বামী ফিরে না আসা বা কোন ধরনের খোজঁ না থাকায় নির্বাক প্রায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রুহুল আমিনকে ফিরিয়ে আনতে ফিকির ফাকরাসহ তদ্বির চলছে বলে তার এক স্বজন কাওছার হোসেন জানান।

Need Ads
error: কপি হবে না!