ads

বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৭, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের ধনবাড়ীতে একটি পিকআপভ্যান এবং মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। ৭ আগস্ট বৃহস্পতিবার ভোরে ধনবাড়ী উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

Shamol Bangla Ads

নিহতরা হলেন, পার্শ্ববর্তী জামালপুর জেলার মেলানদহ উপজেলার চর গ্রামের আলামিন (৩০), চরপালিশা গ্রামের স্বপন মিয়া (৩৫) ও সদর উপজেলার হাসিল মানিকাবাড়ী গ্রামের জুয়েল রানা (৩২)। আহত ব্যক্তির নাম মো. সানী (১৮)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার পাণ্ডা গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, নিহতদের মধ্যে ২ জন মোটরসাইকেলের আরোহী এবং একজন পিকআপভ্যানের চালক। বর্তমানে উদ্ধার কার্যক্রম চলছে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!