ads

বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নালিতাবাড়ীতে জামায়াতের গণমিছিল-সমাবেশ

স্টাফ রিপোর্টার
আগস্ট ৬, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার বিকেলে শহরের মুক্তিযোদ্ধা মঞ্চ প্রাঙ্গণে সমাবেশ শেষে শহরের প্রধান প্রধান সড়কে গণমিছিল করে সংগঠনটি।

Shamol Bangla Ads

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপি।

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিনের সভাপতিত্বে গণমিছিল ও সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, পৌর জামায়াতের আমীর হেলাল উদ্দিন, শ্রমিককল্যাণ ফেডারেশন নালিতাবাড়ীর সভাপতি আবু সিনা জুবায়ের, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুকসহ জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!