এস,এম তারেক নেওয়াজ, হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে তীব্র শীত ও ঘন কুয়াশায় জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েক দিনের টানা শৈত্যপ্রবাহ ও ঠান্ডা হওয়ায় বিপদে পড়েছে নিু আয়ের লোকজন। প্রচন্ড শীতে শ্রমজীবি মানুষ মাঠে কাজে যেতে পারছেনা। ফলে দরিদ্র পরিবার গুলো এখন চরম খাদ্য সংকটে পড়েছে। রাতে গুড়ি গুড়ি বৃষ্টির মত কুয়াশা পড়ায় দুপুর পর্যন্তও সূর্যের দেখা মিলছেনা। এ দিকে শীত বস্ত্রের অভাবে দরিদ্র লোকজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। ঘন কুয়াশার প্রভাবে রবি শস্যসহ বোরো বীজ তলা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।পচন্ড ঠান্ডায় শিশু-বৃদ্ধরা ডায়রিয়া,নিউমোনিয়া,শ্বাসকষ্ট,হাঁপানিসহ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে। মানুষের পাশা পাশি গবাদি পশুরাও চরম দূভোগে পড়েছে।




