জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে জেলা পুরোহিত কল্যাণ পরিষদের উদ্যোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট মঙ্গলবার সকালে শহরের গোপালবাড়ীস্থ শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে ওই প্রার্থনার আয়োজন করা হয়। ওইসময় শহীদদের স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
প্রার্থনায় অংশ নেন জেলা পুরোহিত কল্যাণ পরিষদের আহবায়ক বিজয় কৃষ্ণ চক্রবর্তী, পুরোহিত নেতা বিশ্বনাথ ভট্টাচার্য্য, কমল চক্রবর্তী, বিকাশ চক্রবর্তী, আশুতোশ চক্রবর্তী, সঞ্জিত চক্রবর্তী, শ্যামল চক্রবর্তীসহ অন্তত ৩০ জন পুরোহিত।




