ads

শুক্রবার , ১৬ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উন্নয়নের পূর্বশর্ত আইন-শৃঙ্খলা : হুইপ আতিক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৬, ২০১৪ ৩:৪০ অপরাহ্ণ

Atiur Rahman Atik-Sherpur-1স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক শেরপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, আমাদের সকল উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইন-শৃঙ্খলা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে আমাদের সদিচ্ছা সত্বেও কাঙ্খিত উন্নয়ন সম্ভব হবে না। এজন্য তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধিসহ আইন-শৃঙ্খলার সাথে সম্পৃক্ত সকল মহলের সহযোগিতা ও আন্তরিকতার উপর গুরোত্বারোপ করে বলেন, শীর্ষ যুদ্ধাপরাধীদের চূড়ান্ত রায়কে সামনে রেখে একটি বিশেষ গোষ্ঠী নাশকতা সৃষ্টিসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তৎপর হয়ে উঠতে পারে। এজন্য আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

Shamol Bangla Ads

তিনি ১৫ মে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট অঞ্জন চন্দ্র পাল, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান রিপন, শ্রীবরদী পৌরসভার মেয়র আব্দুল হাকিম, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল­াহেল ওয়ারেজ নাঈম, নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, শহর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক, প্যানেল মেয়র মতিউর রহমান মতি প্রমুখ। সভায় বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বলেন, বিশেষ মুহূর্তে আমাদেরকে ‘গুজব-উস্কানি এবং অচেনা ও বহিরাগত’ দের সম্পর্কে সতর্ক থাকতে হবে। সমন্বিত প্রয়াস ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।

Need Ads
error: কপি হবে না!