ads

বুধবার , ৩০ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় শাড়ি ও মদ জব্দ

স্টাফ রিপোর্টার
জুলাই ৩০, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় চোরাই শাড়ি ও মদ জব্দ করা হয়েছে। ৩০ জুলাই বুধবার ও মঙ্গলবার নালিতাবাড়ী উপজেলার বারোমারী বিওপি এবং ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব চোরাই শাড়ি ও মদ জব্দ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদি হাসান।

Shamol Bangla Ads

বিজিবি সূত্র জানায়, বুধবার ভোররাতে নালিতাবাড়ী উপজেলার বারোমারী বিওপির টহল দল সীমান্ত পিলার ১১১১/৭-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারোমারী মিশনরোড এলাকায় পাচারকালে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫১৫ পিস শাড়ি জব্দ করে। যার মূল্য প্রায় ৩৩ লাখ টাকা ৯৩ হাজার টাকা। এছাড়া মঙ্গলবার রাতে সীমান্ত পিলার ১১১২/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একই এলাকা দিয়ে পাচারকালে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে বিজিবির টহল দল। যার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা।

অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম বিওপির টহল দল সীমান্ত পিলার ১১১০/এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সমশ্চূড়া নামক স্থান দিয়ে পাচারকালে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে। যার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা। তবে ওইসব অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে এদিক সেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদি হাসান জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যμম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি। ভবিষ্যতেও চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!