ads

সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাবা জসীমের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ছেলে রাতুল

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৮, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ

বাবার কবরে চিরনিদ্রায় শয়িত হলেন চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী এ কে রাতুল। ২৮ জুলাই সোমবার সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে জসীমের কবরে সমাহিত করা হয় তাকে।

Shamol Bangla Ads

এর আগে রবিবার বাদ মাগরিব উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে রাতুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানা যায়, ২৭ জুলাই উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Shamol Bangla Ads

রাতুল ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট ও বেজিস্ট ছিলেন। ‘ওন্ড’-এর প্রথম অ্যালবাম ‘ওয়ান’ আসে ২০১৪ সালে। ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তির পর ব্যান্ডটি জনপ্রিয়তা লাভ করে। রাতুল রক সংগীতের একজন প্রযোজকও ছিলেন।

রাতুল অন্য ব্যান্ডেও কাজ করেন। তিনি অর্থহীনের ফিনিক্সের ডায়েরি-১–এর সাউন্ডের কাজ করেছেন। তিনি নায়ক জসীমের মেজ ছেলে। তার অন্য ২ ভাইয়ের মধ্যে একজন সংগীতশিল্পী এবং একজন ড্রামার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!