ads

শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনপ্রিয় সেই ‘ত্রয়ী’ আবারও একসঙ্গে

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৬, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ

৯০ দশকের শুরুর দিকে মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসানের বন্ধুত্বের শুরু। সেই থেকে আজ অবধি তাদের বন্ধুত্বে কোনোরকম ফাটল ধরেনি। দীর্ঘদিনের পথচলায় তারা একসঙ্গে অনেক নাটকেও অভিনয় করেছেন। তাদের অভিনীত বহু নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে শামীমের নির্মিত অধিকাংশ নাটকেও দেখা মেলে ৩ বন্ধুর। আবারও তারা একসঙ্গে আসছেন পর্দায়। এবারের ধারাবাহিক নাটক ‘শাদি মোবারক’। আহাম্মেদ শাহাবুদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করছেন শামীম।

Shamol Bangla Ads

জানা যায়, গত বছরের নভেম্বরে হয়েছে এর শুটিং। এবার প্রচারের পালা। ৩ আগস্ট থেকে মাছরাঙা টিভিতে দেখা যাবে নাটকটি। এ নাটকের গল্পে অবশ্য বন্ধু নয়, তিন ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ, শামীম ও হাসান।

বড় ভাইয়ের বিয়ে না হওয়ায় আটকে থাকে মেজো ও ছোট ভাইয়ের বিয়ে। এ নিয়ে যতো বিপত্তি আর হাসির কাণ্ড। এতে আরও অভিনয় করেছেন মিম চৌধুরী, রোবেনা রেজা জুঁই, জয়রাজ প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!