ads

শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডি পল যোগ দিলেন মায়ামিতে

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৬, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল এবার মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দিলেন। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে তিনি যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। প্রথমে ধারে ২০২৫ মৌসুম পর্যন্ত খেলবেন তিনি। তবে চাইলে ২০২৯ পর্যন্ত স্থায়ীভাবে চুক্তির সুযোগ রয়েছে। ৩১ বছর বয়সী এই মিডফিল্ডারকে বলা হয় ‘এল মোটরসিতো’-মানে ছোট ইঞ্জিন। কারণ মাঠে তার দৌড়, ক্ষিপ্রতা আর বল কন্ট্রোল প্রতিপক্ষের জন্য সবসময় হুমকি। ক্লাবের হয়ে অনুশীলনে দ্রুতই যোগ দিচ্ছেন তিনি।

Shamol Bangla Ads

মায়ামিতে যোগ দেওয়ার পর ডি পল বলেছেন, আমার এখানে আসার মূল কারণ হচ্ছে চ্যালেঞ্জ নেওয়া, ট্রফি জেতা এবং ইন্টার মায়ামির ইতিহাসে নিজের নাম লেখানো। এই ক্লাবটি ভবিষ্যতে অনেক দূর যাবে এবং আমি তার অংশ হতে চাই।

ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম বলেছেন, আমি রদ্রিগোকে অনেক দিন ধরেই অনুসরণ করছি। জাতীয় দলে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা অসাধারণ। তার অভিজ্ঞতা ও মান ক্লাবকে আরো সমৃদ্ধ করবে।

Shamol Bangla Ads

ডি পল আগে থেকেই লিওনেল মেসির ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। জাতীয় দলের হয়ে একাধিকবার মেসির পাশে থেকে যুদ্ধ করেছেন তিনি। এবার ক্লাব পর্যায়েও তারা একসঙ্গে মাঠ কাঁপাতে প্রস্তুত। ইতিমধ্যেই ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি, সুয়ারেজ, বুসকেটস ও আলবা। এবার সেই দলে যুক্ত হলেন ডি পল। তার লক্ষ্য ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতা।

ক্লাবের ম্যানেজিং ওনার জর্জ মাস বলেন, আমরা এমন একটি দল গড়তে চাই যেটা আমাদের সমর্থকদের স্বপ্ন দেখাতে পারে। রদ্রিগোর মতো বিশ্বজয়ী খেলোয়াড় আমাদের সেই লক্ষ্য পূরণে বড় ভূমিকা রাখবে।

Need Ads
error: কপি হবে না!