ads

সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪ জেলা নিয়ে নতুন বিভাগ হচ্ছে ময়মনসিংহ

খবর টি পড়েছেন : ১৬৮
৪ জেলা নিয়ে নতুন বিভাগ হচ্ছে ময়মনসিংহ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Map mymensingh divisionশ্যামলবাংলা ডেস্ক : ৪টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করেছে প্রশাসনিক সংস্কার সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। ওই ৪টি জেলা হলো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা। বৃহত্তর ময়মনসিংহের মধ্যে থাকা টাঙ্গাইল ও কিশোরগঞ্জকে ওই বিভাগের অন্তর্ভুক্ত করা হয়নি।
১৪ সেপ্টেম্বর সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শেষে নিকারের সভা অনুষ্ঠিত হয়। নিকারের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, দেশের বিদ্যমান সাতটি বিভাগের সঙ্গে ময়মনসিংহ বিভাগ যুক্ত হবে। গত ২৬ জানুয়ারি মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ময়মনসিংহকে বিভাগ করার সিদ্ধান্ত হয়েছিল। মন্ত্রী পরিষদ সচিব আরও বলেন, পর্যায়ক্রমে ফরিদপুর বিভাগ এবং কুমিল্লা ও নোয়াখালী জেলা মিলে নতুন আরেকটি বিভাগ করা হবে।
মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, নিকারের আজকের সভায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলাকে পৌরসভায় উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া কুমিল্লার মুরাদনগর থানাকে বিভক্ত করে আরেকটি নতুন থানা গঠনের সিদ্ধান্ত নিকার অনুমোদন করেছে। ফলে মুরাদনগর উপজেলার দুটি থানা হবে। নতুন থানার নাম বাঙ্গরাবাজার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবশেষে টিউশন ফি’র ওপর ভ্যাট প্রত্যাহার পরবর্তী সংবাদ পরিচয়ের উর্ধ্বে রেখে দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা হোক…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads