ads

বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভুয়া তথ্য শেয়ার করে মানুষকে আরও ট্রমাটাইজড করবেন না: ফারুকী

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৪, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্তব্ধ পুরো দেশ। এই হৃদয়বিদারক ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হতাহত ও নিখোঁজদের নিয়ে নানা ধরনের তথ্য ঘুরে বেড়াচ্ছে। এর বেশ কিছু তথ্য ভুল এবং যাচাই-বাছাইহীন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, যিনি অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে ফারুকী বলেন, আমাদের বেশ কয়েকজন বিখ্যাত অভিনেত্রী, অভিনেতা, পরিচালক গত তিন ঘণ্টায় তাদের প্রোফাইল থেকে একটা ভুল তথ্য পোস্ট করেছেন, যার হেডিং ছিল ‘মাইলস্টোনের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না!’ তার মধ্যে একজনের পোস্ট ১৩০০ বারের বেশি শেয়ার হয়েছে। তিনি এটা ডিলিট করেছেন একটু আগে।’

Shamol Bangla Ads

তিনি আরও লেখেন, ভুয়া তথ্যে বলা হচ্ছে, মাইলস্টোনের প্রায় ৪৬ ছাত্র-ছাত্রীকে পাওয়া যাচ্ছে না। এই রকম অবিশ্বাস্য কথা কি ভুল করে উনারা শেয়ার করলেন? নাকি এটা একটা সম্মিলিত উদ্যোগ? এ রকম ট্রমাটিক (আঘাতজনক) একটা বিষয় নিয়ে এমন দায়িত্বহীন পোস্ট সত্যিই দুঃখজনক।

সতর্কবার্তা দিয়ে ফারুকী বলেন, মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে, কারা চিকিৎসাধীন-এই সবই তো রেকর্ডেড। সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেওয়া লেখা শেয়ার করে মানুষকে আরও ট্রমাটাইজড করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।

Need Ads
error: কপি হবে না!