ads

শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোস্তাফিজুল হক এর গীতিকবিতা ‌‌‘মনপাখি’

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ

মনপাখি তুই যাস নে উড়ে বাংলা ছেড়ে দূরে
গাইতে আমার ভালো লাগে সোনার বাংলা সুরে॥
উড়ে গেলে আসবি কি তুই বাংলাদেশে ফিরে
বসবি কি তুই গাছের ডালে দুর্বাবাঁধা নীড়ে
নাচবি কি তুই ধানকাউনের সোনালি মাঠজুড়ে॥
তালের ডগায় বাবুই হয়ে থাক না রে তুই বসে
শিল্পীত সেই নীড়খানা তুই নে গড়িয়ে কষে
শস্যদানার ছড়া নিয়ে আসবি রে তুই উড়ে॥
মনপাখি তুই বাংলাদেশের স্বাধীনতার পাখি
অ আ ক খ সুরে সুরে করবি ডাকাডাকি
বন্দি হয়ে থাকবি না তুই লোভীর কোনো খাঁচায়
পোষাপাখির মতো যেন কেউ না তোকে নাচায়
বাংলাদেশে উড়ে উড়ে গাইবি ঘুরে ঘুরে॥
গীতি সংকলন: জীবন যেন রঙিন ঘুড়ি।

Need Ads
error: কপি হবে না!