ads

শুক্রবার , ১৬ আগস্ট ২০১৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরতালে ঢাকায় নিহত শিবির নেতা খলিলের জানাজা ও দাফন পাবনার সাঁথিয়ায় সম্পন্ন : রবিবার পাবনায় অর্ধ দিবস হরতাল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
আগস্ট ১৬, ২০১৩ ৪:০৪ অপরাহ্ণ
হরতালে ঢাকায় নিহত শিবির নেতা খলিলের জানাজা ও দাফন পাবনার সাঁথিয়ায় সম্পন্ন : রবিবার পাবনায় অর্ধ দিবস হরতাল

Kholilপাবনা প্রতিনিধি : জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন বুধবার ঢাকার যাত্রাবাড়ীতে পিকেটিংয়ের সময় পুলিশের গুলিতে নিহত শিবিরের ঢাকা মহানগর ৮৮ নং ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান মল্লিকের নামাজে জানাজা ও দাফন ১৫ আগস্ট বৃহস্পতিবার  তার  গ্রামের বাড়ী পাবনার সাঁথিয়া উপজেলার করঞ্জায় সম্পন্ন হয়েছে। জানাজায়  জামায়াত-শিবিরের পাবনা জেলার সকল উপজেলা আমীর, ভারপ্রাপ্ত আমীর, সভাপতি সেক্রেটারীসহ ১৮ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময়  বিভিন্ন বক্তা দাবিকরে বলেন, বাংলাদেশের তৌহিদী জনতার বুকে এক ফোটা রক্ত থাকতে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা যাবেনা। খলিলের নিহত হওয়াকে পরিকল্পিত হত্যাকান্ড আখ্যায়ীত করে তার প্রতিবাদে ২ দিনের কর্মসুচী ঘোষণা করা হয়। কর্মসুচী অনুযায়ী শুক্রবার দেশব্যাপী খলিলের রুহের মাগফেরাত কামনা করে কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত এবং রবিবার পাবনা জেলায় অর্ধদিবস হরতাল পালনের ঘোষণা দেয়া হয়। এসময় বেড়া বাস স্ট্যান্ড এলাকাসহ বেড়া সাঁথিয়া রোড এলাকায় র‌্যাব পুলিশের কড়া পাহারা ছিল।
উল্লেখ্য, নিহত খলিলের বাড়ী বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডঃ শামসুল হক টুকুর নির্বাচনী এলাকায় হওয়ায় বক্তারাসহ স্থানীয়রা বেশী ক্ষোভে ফেটে পড়ে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!