ads

সোমবার , ৭ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে শতাধিক ঘর

খবর টি পড়েছেন : ১৯৫
মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে শতাধিক ঘর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার ভোররাত ৪টার দিকে আগুন লাগার প্রায় তিন ঘণ্টা পর সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে শতাধিক ঘর পুড়েছে বলে জানা গেছে।

Shamol Bangla Ads

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান জানান, ভোররাত ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতি নিরূপণে তারা কাজ করছেন। তবে আগুন দুই শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, সাততলা বস্তিতে এক হাজারের বেশি ঘর আছে। আগুন লাগার খবর পেয়ে প্রথমদিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।
এর আগে গতবছরের ২৩ নভেম্বর মধ্যরাতে এই বস্তিতে আগুন লেগেছিল। সেবার আগুনে বস্তির আড়াইশ’র বেশি ঘর পুড়ে গিয়েছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads