ads

শনিবার , ২৫ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেত্রকোনায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ৩

খবর টি পড়েছেন : ২১৫
নেত্রকোনায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নেত্রকোনা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাছবাহী পিকআপ ভ্যানের চালকসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছে। ২৫ সেপ্টেম্বর শনিবার ভোররাতে উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিকআপ ভ্যানটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা গ্রামের মাছ ব্যাবসায়ী রনি মিয়া, তার চাচাত ভাই জনি মিয়া এবং পিকআপ ভ্যানের চালক আবুচান।

Shamol Bangla Ads

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোররাত সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা থেকে পিকআপ ভ্যানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের বাগড়া এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী রনি মিয়া ও তার চাচাত ভাই জনি মিয়া মারা যান। গুরুতর আহত হন পিকআপের চালক আবুচানসহ দুইজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবুচানের মৃত্যু হয়। আহত অপরজনকে পরে ঢাকায় পাঠানো হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, নিহত দুইজনের লাশ শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে ও আরেকজনের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রবাসী বাংলাদেশি-আমেরিকানদের দেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর পরবর্তী সংবাদ জামালপুরগামী ট্রেনে ডাকাতের হামলায় ২ ট্রেনযাত্রী নিহতের ঘটনায়…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads