ads

বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালগঞ্জের সহিংসতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৭, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জের সহিংসতায় যারা জড়িত তাদের সবাইকে গ্রেফতার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। ১৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

গোপালগঞ্জে যে এ ধরনের ঘটনা ঘটবে সে তথ্য কি গোয়েন্দা সংস্থার কাছে ছিল না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, কিন্তু এতো পরিমাণ যে হবে সে তথ্য ছিল না।

এনসিপির নেতারা অভিযোগ করেছেন, আইন-শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ধরে রাখতে পারেনি, সে বিষয়টি আপনি কীভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আপনিওতো অনেক কথা বলতে পারেন, যার যে বক্তব্য সে সেটা দেবে।

Shamol Bangla Ads

ভবিষ্যতে কী করবেন বা কী নির্দেশনা দেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরাতো সেখানে কালকেও নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে যাতে এধরনের ঘটনা না ঘটে এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। এখন সে জায়গার পরিস্থিতি স্বাভাবিক।

অপরাধীদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যারা অন্যায় করেছেন তাদের সবাইকে গ্রেফতার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads