ads

শুক্রবার , ২৫ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহারের ১৩১ বছর বয়সী বৃদ্ধার ইন্তেকাল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৫, ২০১৪ ১:৪৮ অপরাহ্ণ

SAMSUNG DIGITAL CAMERAনওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার সবচেয়ে বেশী বয়েসের বৃদ্ধা ইরানবি বেওয়া আর নেই। গত বুধবার দিবাগত রাত সাড়ে বারটায় বার্ধক্য জনিত কারনে তিনি নিজ বাসভবন উপজেলার পিছল ডাঙ্গা গ্রামে ইন্তেকাল করেন (ইন্না…..রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ১৩১ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও পাঁচ মেয়ে এবং মৃত পাঁচ ছেলে ও মৃত দুই মেয়ের সন্তান নাতী নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার বাদ আছর তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। তার পরিবারের দাবি তিনিই উপজেলার সব চেয়ে বেশী বয়সের মানুষ। তিনি ১৮৮৩ খ্রীষ্টাব্দে উপজেলার ইসলামপুর গ্রামের মৃত দিদার বক্সের ওরশে জন্মগ্রহণ করেন। তার জীবদ্দশায় ৪ টাকা মন চাউল ও ৪ পয়সায় এক ডালী মাংস খেয়েছেন।

Need Ads
error: কপি হবে না!