ads

রবিবার , ৮ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় অবরোধে গাড়ী ভাংচুর, ছাত্রদলের ৭ নেতা গ্রেফতার: বিজিবি মোতায়েন

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৮, ২০১৩ ৭:৩৩ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় অবরোধে গাড়ী ভাংচুর, ছাত্রদলের ৭ নেতা গ্রেফতার: বিজিবি মোতায়েন

চুয়াডাঙ্গা  সংবাদদাতা : ১৮ দলীয় জোট ডাকা দেশব্যাপী ৭২ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন চুয়াডাঙ্গা জেলা সদরসহ উপজেলাগুলোতে শান্তিপূর্ণভাবে অবরোধ পালিত হচ্ছে। যাত্রবাহী পরিবহণ না চলার কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। তবে বিকল্প পরিবহন হিসেবে রাস্তায় রয়েছে অটোরিক্স, অবৈধ যান নসিমন করিমন, আলমসাধু এবং রিক্সা। অবরোধকারীরা সকালে শহরগুলোতে বিক্ষোভ মিছিল করেছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। চুয়াডাঙ্গা জেলার সকল উপজেলা শহরগুলোতে সকাল থেকেই বিজিবি ও অসংখ্য পুলিশ টহল বসানো হয়েছে।
জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসাইন জানান, নাশকতা ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ২ জন ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৬ উপজেলা নির্বাহী অফিসার স্ব স্ব উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে ১৮ দলীয় জোট ডাকা দেশব্যাপী ৭২ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে চুয়াডাঙ্গায় নাশকতার অফিযোগে ৭ ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে। আটককৃতরা হলো সাদ্দাম (২২), রবিন (২৪) আকাশ (২২), বজলুর রহমান (৩৫), হিরোক (২৫), সোহেল (২০), সোয়েব (২০
চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মনিরুজ্জামান জানান, চুয়াডাঙ্গা জেলায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!