ads

সোমবার , ৭ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামায়াত আমিরের শাশুড়ির ইন্তেকাল

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৭, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শাশুড়ি আয়শা আহমাদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)। ৬ জুলাই শনিবার রাত ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। আয়শা আহমাদ ৫ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

Shamol Bangla Ads

জানা যায়, মরহুমার জানাজা আগামীকাল সোমবার বাদ জোহর মোহাম্মদপুর, তাজমহল রোডস্থ মাসজিদ-ই-বাইতুল ফিরদাউস-এ অনুষ্ঠিত হবে এবং বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আয়শা আহমাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এক শোকবার্তায় তিনি বলেন, আয়শা আহমাদ একজন পরহেজগার ও গুণী মহিলা ছিলেন। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তিনি ইসলামি আন্দোলনের অনেক খেদমত করে গেছেন। কোমল হৃদয় ও সদয় ব্যবহার ছিল তাঁর অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। তিনি অতি সহজেই মানুষকে আপন করে নিতে পারতেন।

Shamol Bangla Ads

মিয়া গোলাম পরওয়ার বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে নেকিতে পরিণত করুন। তাঁর পরিবার ও আত্মীয়-স্বজনকে সবরে জামিল দান করুন।

এদিকে জামায়াত আমির নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শাশুড়ির মৃত্যুর খবর জানিয়ে লিখেন- আমার শ্রদ্ধেয়া শাশুড়ি মুহতারামা আয়শা আহমদ কিছুক্ষণ আগে দুনিয়ার সফর সমাপ্ত করেছেন। আমাদের পরিবার সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। তাঁর চিকিৎসাধীন অবস্থায় আপনারা খোঁজ-খবর নিয়েছেন এবং দোয়া করেছেন—এটি আমাদের জন্য বড় সান্ত্বনা।

ডা. শফিকুর রহমান বলেন, হায়াত ও মাউত দুটোই আল্লাহ তা’য়ালার ফায়সালার বিষয় ও নিয়ামত। আল্লাহ তা’য়ালা তার এই বান্দির প্রতি রহম করুন, তাঁকে ক্ষমা করুন এবং অনন্ত জীবনের সফরে তাঁকে রহমতের ফেরেশতা দ্বারা সাহায্য করুন। সকলের কাছে সেই দো’য়াই আমরা প্রত্যাশা করি।

Need Ads
error: কপি হবে না!