ads

বুধবার , ২৭ এপ্রিল ২০১৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ জাতীয় আইনগত সহায়তা দিবস : শেরপুরে ব্যাপক প্রস্তুতি

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৭, ২০১৬ ৬:০৩ অপরাহ্ণ

Ligal Aid logoস্টাফ রিপোর্টার : ‘গরিব-দুঃখীর বিচার পাওয়ার অধিকার, বর্তমান গণতান্ত্রিক সরকারের অঙ্গীকার’- এ শ্লোগানকে ধারণ করে  ২৮ এপ্রিল বৃহস্পতিবার সারাদেশে পালিত হবে জাতীয় আইনগত সহায়তা দিবস। এ দিবসকে সামনে রেখে জাতীয় পর্যায়ে ২৪/৭ ঘণ্টা আইনগত সহায়তা সেবা দিতে একটি ন্যাশনাল হেল্পলাইন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে টোল ফ্রি ১৬৪৩০ এ হেল্পলাইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইদিন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীন সমগ্র দেশের লিগ্যাল এইড অফিসগুলোর সব তথ্য-উপাত্ত কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের জন্য একটি ডিজিটাল ডাটাবেজও উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। স্বাগত বক্তব্য রাখবেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক (সিনিয়র জেলা জজ) মালিক আব্দুল্লাহ্ আল-আমিন।
এদিকে জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে শেরপুরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এজন্য বৃহস্পতিবার পালিত হবে দিনব্যাপি নানা কর্মসূচি। জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে শহরে বর্ণাঢ্য র‌্যালি, সকাল ১০টা থেকে জেলা জজ আদালত প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ, একই সময় থেকে দিনব্যাপি লিগ্যাল এইড মেলা, বিকেল সাড়ে ৪টায় আলোচনা সভা ও সেরা প্যানেল আইনজীবীদের মাঝে সম্মাননা প্রদান এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটিকা প্রদর্শন। সকালে শান্তির প্রতীক শ্বেতকপোত উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক। অনুষ্ঠানে জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, চীফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট সাইফুর রহমান ও পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জেলা লিগ্যাল এইড অফিসার, সহকারি জজ শান্তি চন্দ্র দেবনাথ বুধবার বিকেলে শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, জাতীয়তা আইনগত সহায়তা সংস্থা সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এবার দিনব্যাপি নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এজন্য অনুষ্ঠান অঙ্গণে থাকবে নানা ধরনের ১০টি স্টল। এর মধ্যে ব্যতিক্রমী একটি স্টল থাকবে অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র। জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের সম্পাদনায় ওই পোর্টাল থেকে অনুষ্ঠানসূচিগুলো পর্যায়ক্রমে খুব দ্রতই প্রচার করা হবে। এছাড়া অনুষ্ঠানের শেষ পর্বে প্রদর্শন করা হবে ‘জানতে হয়, না জানলে ঠকতে হয়’ (দ্বিতীয় পর্ব) নাটিকা। প্রতিশ্রুতিশীল নাট্যকার আবু রায়হান পাভেলের রচনা ও নির্দেশনায় ওই নাটিকা দেখে বিচারপ্রার্থী জনগণ লিগ্যাল এইড সম্পর্কে যথেষ্ট ধারণা পাবেন বলে তিনি আশা করেন। একই কথা জানিয়ে ওই কর্মসূচির সমন্বয়কারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াস জানান, লিগ্যাল এইড দিবসের দিনব্যাপি কর্মসূচিতে বিচারক, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, আইনজীবী ও বিচারপ্রার্থী মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে গণসচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।
এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও সাধারণ সম্পাদক এমকে মুরাদুজ্জামান বলেন, লিগ্যাল এইড কমিটির অধিকাংশ সদস্যই আইনজীবী। কাজেই কমিটির কর্মসূচি সফল করতে আমরাও তাদের সাথে কাজ করছি। সব মিলিয়ে এবার লিগ্যাল এইডের একটি ভাল অনুষ্ঠান হবে বলেই আমরা আশা করছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!