রাজশাহী প্রতিনিধি : রমজানকে কেন্দ্র করে বেগুনের দাম বেড়ে যাওয়ায় পরিচর্যা নিয়ে ব্যস্ত রয়েছে কৃষক। ভাল দাম পাওয়ায় তারা আশায় বুক বাধতে শুরু করেছেন। বাঘা উপজেলার দুর্গম পদ্মার চরাঞ্চলসহ সমতল এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এ বছর বেগুন চাষ করে আর্র্থিক ভাবে সাবলম্বী হচ্ছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় মূলত এই সাফল্য দেখা দিয়েছে। অনেকের মতে, অন্য বারের তুলনায় এবার বেগুন চাষে বিপ্লব ঘটেছে। তারা উৎপাদিত এ বেগুন বানিজ্যিক ভাবে দেশের বিভিন্ন অঞ্চলে চালান দিচ্ছেন।
সরেজমিন উপজেলার পদ্মার চরাঞ্চল সহ সমতল এলাকার আড়ানী, কুশাবাড়িয়া, গোচর, হামিদ কুমড়া, জোতরঘু, রুস্তমপুর, বাউসা, তেথুরিয়া, বাজুবাঘা ও খায়ের হাট এলাকা ঘুরে দেখা যায়, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে খুব যতেœর সাথে বেগুন চাষে ঝুকে পড়েছেন কৃষক। তাদের মতে, এ বছর আবহাওয়া অনুকূল থাকায় প্রত্যেক কৃষক তাদের নিজ-নিজ জমিতে সময় মতো সার, পানি ও কীট নাশক সহ সঠিক পরিচর্জা করতে পেরেছেন। যে কারণে এ বছর বেগুন চাষ অত্যান্ত ভাল হয়েছে। অনেকের মতে, গত কয়েক বছরের মধ্যে এ বছর রেকর্ড ভঙ্গ করেছে বেগুনের উৎপাদন। খোঁজ নিয়ে জানা যায়, প্রতি সপ্তাহে কোন কোন জমিতে বিঘা প্রতি ২০ থেকে ২৫ মন বেগুন উৎপাদন হচ্ছে। আর এই উৎপাদিত বেগুন অত্র এলাকার মানুষের চাহিদা পুরোনের পাশা-পাশি চালান দেয়া হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।
গোচর গ্রামের বেগুন চাষী তোজাম্মেল হক বলেন, তিনি এ বছর দেড় বিঘা জমিতে বেগুন চাষ করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। কুশাবাড়িয়া গ্রামের আছাদ মিয়া জানান, তিনি গত বছর ৪৯ শতাংশ জমিতে বেগুন চাষ করে আবহাওয়া অনকূলে না থাকায় বেগুনে পোকার আর্কমন হয়েছিল। ফলে তিনি ক্ষতি গ্রস্থ হয়ে ছিলেন। তাই এ বছর মাত্র ১৯ শতাংশ জমিতে বেগুন চাষ করেছেন। কিন্তু এবার বেগুন চাষে এখন পর্যন্ত কোন সমস্য সৃষ্টি হয়নি। এর ফলে তিনি আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। জোতরঘু গ্রামের চাষী জালাল উদ্দিন বলেন, গত বছর বেগুন চাষ করে ক্ষতি গ্রস্থ হবার পর এ বছর মাত্র ১ বিঘা জমিতে বেগুনের চাষ করেছেন। তা থেকে তিনি প্রতি সপ্তাহে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকার বেগুন বিক্রি করছেন। অনুরুপ কথা বলেন, খায়ের হাট গ্রামের কৃষক আব্দুল মমিন।
এদিকে উপজেলার পদ্মার চরাঞ্চল ঘুরে দেখা যায়, অন্যান্য বারের তুলনায় ওই এলাকার কৃষকরা এ বছর বেগুন চাষে মারাত্মক মনোযোগী হয়েছেন। এর প্রধান কারণ, এবার বেগুন চাষে একদিকে বাম্পার ফলন হচ্ছে, অপর দিকে কৃষকরা পাচ্ছেন ন্যাজ্য মূল্য। চরাঞ্চলের কৃষক মজিদ দেওয়ান জানান, তিনি গত বছর মাত্র ৮ কাঠা জমিতে বেগুনের চাষ করে ছিলেন। কিন্তু এবার মাহে রমজানকে সামনে রেখে ১ বিঘা জমিতে বেগুনের চাষ করে রোজা শুরু হবার পূর্বে থেকেই তিনি বেগুন বিক্রী করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। তার মতে, এবার বেগুনের উৎপাদন এতোটা ভাল হবে বুঝতে পারলে কমপক্ষে ৩ বিঘা জমিতে বেগুনের চাষ করতেন। অপর একজন কৃষক হাফিজুর রহমান বলেন, এ বছর বেগুনের চাষ গত কয়েক বছরের তুলনায় রেকর্ড ভঙ্গ করেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান , বাঘা এমনিতেই কৃষি সমৃদ্ধ এলাকা। তার উপরে যে সমস্ত এলাকা গুলোতে বেগুন চাষে বিপ্লব ঘটেছে তার সবই প্রায় নদী ও তার শাখা-বড়াল নদীর ধারে হওয়ায় এই সাফল্য দেখা দিয়েছে। তার মতে, নদী বিধৌত এলাকায় প্রচুর পরিমানে বৃষ্টি হলেও পানি জমে থাকেনা। তাই শুধু বেগুন নয়, যে কোন সবজি ফসল ভাল হয়। তাঁর দেয়া তথ্য মতে, এ বছর অত্র এলাকায় প্রায় দেড় হাজার হেক্টর জমিতে বেগুনের চাষ করা হয়েছে।









