ads

মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তাহসান-রোজার মিলনকে ‘পূর্ণতা’ বলছেন ভক্তরা

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৪, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই তাহসানের সঙ্গে নানা মুহূর্তের ছবি শেয়ার করেন গায়কের স্ত্রী রোজা আহমেদ। যা সোশ্যালে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তরাও তাদের ২ জনকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন। ২৩ জুন সোমবার তাহসানের সঙ্গে সুইমিংপুলের স্থিরচিত্র ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোজা। এবার তা নিয়েই মেতে উঠেছেন ভক্তরা। কেউ বলেছেন, তাহসান ভাই একজন পরী পেয়েছেন। আবার কেউ বলছেন, তাহসান ভাইয়ের জীবনটা পূর্ণতা পেয়েছে।

Shamol Bangla Ads

স্থিরচিত্রগুলো থেকে বোঝা যাচ্ছে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন তাহসান-রোজা দম্পতি। কোনো ছবিতে সুইমিংপুলে তাদের আদুরে মুহূর্ত, আবার কোনো ছবিতে তাহসানের বাহুতে স্ত্রী রোজা, তাকিয়ে আছেন ভালোবাসার দৃষ্টিতে।

Shamol Bangla Ads

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে রোজা আহমেদ লিখেছেন, সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো সময়, যেখানে নীরবতাও বোঝাপড়ায় পূর্ণ, ধীর সকালে ফিসফিস করা প্রতিশ্রুতি, আর ভালোবাসা—যেটা একেবারে আমাদের নিজের।

ওই পোস্টে কেউ কেউ মন্তব্য করেছেন, ‘ভালোবাসার দম্পতি’, আবার কেউ লিখেছেন, ‘মায়াবী সৌন্দর্য’, একজন লিখেন, ‘দুজনকেই খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। মনে হচ্ছে, এতদিনে তাহসান ভাই তার জীবনের ভালোবাসার পূর্ণতা পেল। আল্লাহ তোমাদের সুখে রাখুক, সুস্থ রাখুক।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন সংগীতশিল্পী তাহসান খান। এর পর থেকেই আলোচনায় চলে আসেন রোজা। তিনি এখন নিয়মিত চর্চার বিষয়। ইনস্টাগ্রাম ও ফেসবুকে বেড়েছে তাঁর অনুসারীর সংখ্যা।

Need Ads
error: কপি হবে না!