ads

রবিবার , ২২ জুন ২০২৫ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মডেল গার্লস কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুন ২২, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ

শেরপুরে মডেল গার্লস কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২২ জুন রবিবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা বিএনপির সাবেক আহবায়ক মো. হযরত আলী।

Shamol Bangla Ads

ওইসময় তিনি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বলেন, তোমাদের আত্মবিশ্বাস ও সাহস নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তোমরা ভালো ফলাফলের পাশাপাশি নিজেদের সততা ও জ্ঞানের আলোয় আলোকিত করে তুলবে এই আশা রাখি। তিনি আরও বলেন, এই কলেজ থেকে যারা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পাবে তাদের প্রত্যেককে এককালীন ১০ হাজার করে অর্থ প্রদান করা হবে। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্যও বৃত্তি প্রদান করা হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক তপন সারওয়ার ও রেজওয়ানুল হক পনির, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কলেজের সহকারী অধ্যাপক মাসুদ হাসান বাদল, সহকারী অধ্যাপক মিতালী রাণী বাগচি প্রমুখ।

Shamol Bangla Ads

পরে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। ওইসময় কলেজের অন্যান্য শিক্ষকমণ্ডলী, পরীক্ষার্থী ও অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!