ads

সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেট্রোরেল ও পার্শ্ববর্তী এলাকায় ফানুস না উড়ানোর অনুরোধ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ

উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল স্টেশন রুট ও তার পার্শ্ববর্তী এলাকায় ফানুস না উড়ানোর অনুরোধ করেছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। সোমবার সন্ধ্যা ৬টার পর কোম্পানির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন ৬-এর রুট অ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকায় থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজি নতুন বছর ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ফানুস বা অনুরুপ কোনো বন্তু না উড়ানোর অনুরোধ করা হচ্ছে।

উত্তরা উত্তর হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল অব্যাহত আছে। প্রতিদিন প্রায় সাড়ে তিন লক্ষ যাত্রী এই রুটে মেট্রোরেলের সেবা গ্রহণ করছেন। উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে প্রতিদিন মেট্রো ট্রেন চলাচল করে। থার্টি ফার্স্ট নাইট এবং ইংরেজি নতুন বছর উপলক্ষ্যে ফানুস বা অনুরূপ কোনো বস্তু উড়ানো হলে এ বস্তু অথবা এর অবশিষ্টাংশ উচ্চ ক্ষমতাসম্পন্ন এই বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটাসহ মূল্যবান প্রাণ ও সম্পদহানির আশঙ্কা রয়েছে।

Shamol Bangla Ads

ফানুস বা অনুরূপ কোনো বস্তু উড়ানোর ফলে কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যমান আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

Need Ads
error: কপি হবে না!