ads

শনিবার , ২১ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জয়ার ‘সায়রা আলি’ লুকে ঝড়

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২১, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ

অভিনেত্রী জয়া আহসান অভিনয়, সৌন্দর্য কিংবা ফ্যাশন সেন্স নিয়ে যে তিনি অনন্য। গেল ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় মেগাস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা এই সিনেমায় ‘সায়রা আলি’ নামের এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন জয়া, যা নিয়ে দর্শকদের মাঝে চলছে বেশ আলোচনা।

Shamol Bangla Ads

এবার সামাজিক মাধ্যমে ‘সায়রা আলি’ লুকে ফটোশুটের কিছু ছবি ভাগ করে নিয়েছেন জয়া আহসান। ২০ জুন শুক্রবার দুপুরে একগুচ্ছ ছবি ভাগ করে নেন অভিনেত্রী। তাতে দেখা যায়, কখনো স্লিভলেস টপ আবার কখনো ওপেন জ্যাকেট- সঙ্গে আইডি কার্ড ঝোলানো অবস্থায় সেই পর্দার সায়রা আলি।

বলা বাহুল্য, অভিনয়ের পাশাপাশি জয়ার এই লুকও চমকে দিয়েছে দর্শকদের। বয়স ৫০ পেরিয়ে গেলেও অন্যান্য অভিনেত্রীদের তুলনায় সাফল্যের আলো ছড়াচ্ছেন জয়া; আর তা যেন বোঝা গেল সায়রা আলি-কে দেখেই। যারা এই সিনেমায় জয়াকে দেখেননি, তারা নতুন করে জয়াকে এভাবে দেখে একরকম চমকেই গেলেন!

Shamol Bangla Ads

জয়ার সেই পোস্টের মন্তব্যঘরে নানা মন্তব্য করতে দেখা যায় তার অনুরাগীদের। একজন লিখেছেন, ‘৫২ বছর বয়সে এমন লুক, অবিশ্বাস্য!’ আরেকজন লিখেছেন, ‘দিন দিন জয়ার বয়স কমছে, যেন ২৪ বছরের তরুণী।’ তবে অধিকাংশই তার সাহসী লুক ও ফিটনেসের প্রশংসা করেছেন।

‘তাণ্ডব’ সিনেমার গল্পে জয়া আহসানের চরিত্রটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবির গল্পে, সন্ত্রাসী হামলার ঘটনায় জিম্মি দশা থেকে মুক্তির জন্য যে চারজনকে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়, তাদের একজন ছিলেন সায়রা আলি।

শুধু বাংলাদেশ নয়, ওপার বাংলাতেও সমান জনপ্রিয় জয়া আহসান। বর্তমানে কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন ছবি ‘ডিয়ার মা’। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী।

Need Ads
error: কপি হবে না!