‘স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি-এগিয়ে চলি দীপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন বৃহস্পতিবার সকালে শেরপুর জেলা প্রশাসন এবং জামালপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
ওইসময় শেরপুর সেনাক্যাম্পের মেজর মো. তারেক, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, আদালতের জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনীতিক, এনজিওকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




