ads

বুধবার , ১৮ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইরানের ‘সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে’ হামলার দাবি ইসরায়েলের

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৮, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ

গত কয়েক ঘণ্টায় দেশটির বিমানবাহিনীর ৫০টিরও বেশি যুদ্ধবিমান ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ— ‘সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র’ এবং দেশটির ‘বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন কেন্দ্র’ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরা

Shamol Bangla Ads

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, এই হামলা ‘ইরানের পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করার ব্যাপক প্রচেষ্টার অংশ।’

তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক প্রতিবেদনের ভাষ্যও একই। তারা বলছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে নেই।

Shamol Bangla Ads

ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, তাদের যুদ্ধবিমান এমন কারখানাগুলোকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল ও উপাদান প্রস্তুত করা হয়।

Need Ads
error: কপি হবে না!