ads

মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাতের সময় প্রকাশ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৩, ২০২৫ ১:১০ অপরাহ্ণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ৩ জুন মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ জিলহজ ১৪৪৬ হিজরি, অর্থাৎ ৭ জুন ২০২৫ শনিবার, সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদে ঈদের দিন সকাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতগুলো পরিচালনায় দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ইমামগণ ও দেশের প্রখ্যাত আলেমরা। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনো জামাতে যদি নির্ধারিত ইমাম উপস্থিত না থাকেন, তাহলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা মো. শহিদুল ইসলাম। পাশাপাশি, বিকল্প মুকাব্বির হিসেবে থাকবেন খাদেম মো. রুহুল আমীন।

জানা যায়, সকাল ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করবেন যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। তার সঙ্গে মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।

Shamol Bangla Ads

দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। তার সঙ্গে মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. নাসির উল্লাহ।

সকাল ৯টায় শুরু হবে তৃতীয় জামাত, যেখানে ইমামতির দায়িত্বে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ড. মুশতাক আহমদ। এ জামাতে মুকাব্বির হিসেবে থাকবেন মো. বিল্লাল হোসেন।

চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতী মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির হিসেবে থাকবেন মো. আমির হোসেন।

সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হবে পঞ্চম ও সর্বশেষ জামাত। এতে ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. জহিরুল ইসলাম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!