ads

রবিবার , ২৯ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় এলজিসহ এক যুবক আটক

খবর টি পড়েছেন : ২৪১
কুমিল্লায় এলজিসহ এক যুবক আটক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা নগরের ডাক্তারপাড়া এলাকায় একটি এলজি ২ রাউন্ড কার্তুজসহ উজ্জ্বল নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
কুমিল্লা কান্দিরপাড় ফাড়িঁর ইনচার্জ উপ-পরিদর্শক ফিরোজ জানান- ২৯জুন শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নগরের ডাক্তার পাড়া নোঙ্গল ভবনের ৬তলা থেকে সন্ত্রাসী উজ্জ্বলকে আটক করে পুলিশ। এ সময় তাঁর রুম থেকে একটি এলজি বন্দুক ও ২ রাউন্ড কাতুর্জ গুলি জব্দ করে। নগরের সংঘবদ্ধ ছিনতাইকারীদলের অন্যতম সদস্য উজ্জ্বল। ছিনতাই, ব্যবসায়ীদের চাঁদাবাজী, মাদক ব্যবসা সহ নানাহ অভিযোগ উজ্জ্বলের বিরুদ্ধে। মাহে রমজানকে সামনে রেখে উজ্জ্বল এর সহযোগীসন্ত্রাসীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন কান্দিরপাড় ফাড়িঁ ইনচার্জ এসআই ফিরোজ। এ ব্যাপারে কুমিল্লা কোতয়ারী থাানায় একটি অস্ত্র মামলা দায়েরর প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতকসহ ২জন আসামী গ্রেফতার

Shamol Bangla Ads

কুমিল্লায় পৃথক অভিযানে একাধিক মামলা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও গাঁজাসহকে ২ জনকে আটক করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়- শুক্রবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার এসআই মুহাম্মদ খাইরুল বশর ও সঙ্গীয় ফোর্স ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের পুত্র মোঃ সোহেল মিয়া (২৭)কে আটক করে। গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত (সশ্রম), ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের সাজার পলাতক আসামী। এছাড়াও তার বিরুদ্ধে কোতয়ালী থানায় পি ৩২৬/১৩, জিআর ৮৪৭/০৮, সূত্রাপুর থানা জিআর ৩৩১০/১১, কোতয়ালী মডেল থানা জিআর ৬৪২/০৭ ও ৮৪৭/০৮ ও চাঁদপুর সদর থানায় জিআর ১৪২/০৬ সহ ২০১২ সালের ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
এদিকে, কুমিল্লা জেলা গোয়েন্দা চৌকস কর্মকর্তা এস. আই শাহ কামাল আখন্দের নেতৃত্ব্ েএসআই জহিরুল ইসলাম, এ এসআই নজরুল ইসলামসহ সঙ্গীয় একটি ফোর্স গোপন গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে পিকআপ ভ্যানসহ গাজা উদ্বারের অভিযান চালায়। বুড়িচংয়ের বিজয়পাড়া দিয়ে গাজাভর্তি পিকআপ ভ্যানটি ব্রানপাড়ার দিকে রওনা হলে ডিবি পুলিশের হাতে আটক হয়। পড়ে গাড়িতে থাকা ৭ টি জুড়ি তল্লাশী চালিয়ে ৭০ কেজি গাজা উদ্ধার করে ডিবির কর্মকর্তারা। ডিবির হাতে আটক হওয়া মাদক ব্যবসায়ীর নামকামাল মিয়া (৩২) সে জামতলী গ্রামের আসব মিয়ার ছেলে। এ ঘটনায় বুড়িচং থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিংড়ায় একই রশিতে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা পরবর্তী সংবাদ ঠাকুরগাঁওয়ে পুলিশ ফুটবল কাপের ফাইনাল