ads

শনিবার , ৩১ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গুজরাটকে বিদায় করে ফাইনালের লড়াইয়ে মুম্বাই

শ্যামলবাংলা ডেস্ক
মে ৩১, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ

হারলে বিদায়, জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ার হয়ে ফাইনালে যাওয়ার সুযোগ। এমন ম্যাচে ৩০ মে শুক্রবার রাতে রোহিত শর্মা দারুণ এক ইনিংস খেলেছেন। পাল্টা জবাব দিয়েছেন গুজরাটের সাই সুদর্শন। কিন্তু স্লগে ঠিকঠাক রান করতে না পেরে ২০ রানে হেরেছে গুজরাট। ওই জয়ে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে আইপিএলের সফলতম দল মুম্বাই। ফাইনালে যাওয়ার লড়াইয়ে এখন তারা পঞ্জাব কিংসের মুখোমুখি হবে।

Shamol Bangla Ads

নিউ চন্ডিগড়ে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে মুম্বাই। ওপেনিং জুটিতে ৭.২ ওভারে ৮৪ রান যোগ করে মুম্বাই। জনি বেয়ারস্টো ২২ বলে ৪৭ রান করে ফিরে যান। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। সূর্যকুমার ফিরে যান ২০ বলে ৩ ছক্কা ও এক চারে ৩৩ রান করে।

মুম্বাইয়ের পক্ষে সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ রোহিত শর্মা। তিনি ৫০ বল খেলে ৯টি চার ও ৪টি ওভার বাউন্ডারিতে ওই রান যোগ করেন। এছাড়া তিলক ভার্মা ১১ বলে ২৫ ও হার্ডিক পান্ডিয়া ৯ বলে ২২ রান করেন। গুজরাটের গের্হাল্ড কোয়েটজে শেষ ওভারে ২২ রান হজম করেন।

Shamol Bangla Ads

জবাবে গুজরাটের শাই সুদর্শন ৪৯ বলে ৮০ রানের ইনিংস খেলেন। ১০টি চার ও একটি ছক্কা মারেন এই ওপেনার। তিনে নামা কুশল মেন্ডিস ১০ বলে ২০ ও চারে নামা ওয়াশিংটন সুন্দর ২৪ বলে ৪৮ রান যোগ করেন। সুন্দর ৫টি চার ও ৩টি ছক্কা হাঁকান।

জয়ের আশা দেওয়া গুজরাট স্লগে লক্ষ্যের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে পারেনি। শের্ফান রুদারফোর্ড ১৫ বলে ২৪ রান করেন। রাহুল তেওয়াটিয়া ১১ বলে ১৬ রান করেন। ৭ বলে ১৩ রান করেন শাহরুফ খান। জাসপ্রিত বুমরাহ ৪ ওভারে ২৭ রান দিয়ে ম্যাচ বের করে নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!