ads

বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভিজিএফের ১১৫ বস্তা চাল জব্দ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মে ২৯, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের পাশ্ববর্তী ১ টি বাড়ি, ২ টি দোকান ও স্থানীয় স্পোর্টিং ক্লাব থেকে কালোবাজারে বিক্রি হওয়া সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি-ভিজিএফের ১১৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ২৮ মে বুধবার রাত ১০ টার দিকে ওইসব জব্দ করা হয়। চাল জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদ উপহার হিসেবে গরিব ও দুঃস্থদের জন্য সরকারিভাবে ১০ কেজি করে বিতরণের জন্য এসব চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের কতিপয় চাল ব্যবসায়ী ভিজিএফ এর চাল অবৈধভাবে কালোবাজারে ক্রয় করে বিক্রির উদ্দেশ্য চাল মজুদ করেছে এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের পাশ্ববর্তী ১ টি বাড়ি, ২ টি দোকান ও স্থানীয় স্পোর্টিং ক্লাব থেকে ভিজিএফের ১১৫ বস্তা চাল জব্দ করা হয়। সরকারি পাটের বস্তা পরিবর্তন করে এসব চাল প্লাস্টিকের বস্তায় ভরে স্থানীয় বাজারে বিক্রি করার প্রক্রিয়া চলছিল।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, অবৈধভাবে ক্রয় করে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা ভিজিএফের ১১৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!