শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীর ১০টি ইউনিয়নের ছিন্নমূল দরিদ্র পরিবারের মাঝে ৫শ ৮০টি শীতের কম্বল বিতরণ করা হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মিসেস হাবিবা শারমীন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদেরকে কাছে প্রতিটি ইউনিয়নে ৫৮টি কম্বল বিতরণ করেন। ওইসময় পিআইও রাকিবুল হাসান, ইজিজিপি প্রকল্পের সুপার ভাইজার আতাউর রহমানসহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।




