ads

বুধবার , ২৮ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তামাকবিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মে ২৮, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ

শেরপুরে ২০২৪-২০২৫ অর্থবছরে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় ‌জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

২৮ মে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের প্রকল্প বাস্তবায়ন শাখা-১ এর যুগ্মসচিব শারাবান তাহুরা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রশিক্ষণে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, পৌর প্রশাসক মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, জেলা খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা প্রমুখ। ওইসময় বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

কর্মশালায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে মরণব্যাধি ক্যান্সারসহ মানুষের মারাত্মক ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করা হয়।

Need Ads
error: কপি হবে না!