ads

রবিবার , ৪ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘গুলমোহর’ সিরিজে সারিকা

শ্যামলবাংলা ডেস্ক
মে ৪, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ

অভিনেত্রী ও মডেল সারিকা সাবাহ এর আগেও ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এবারই প্রথম বড় আয়োজনের কোনো ওয়েব সিরিজে তাকে দেখা যাবে। প্রচারের অপেক্ষায় আসা সিরিজটির নাম ‘গুলমোহর’। এটি নির্মাণ করেছেন ‘কারাগার’খ্যাত পরিচালক সৈয়দ আহমেদ শাওকী।

Shamol Bangla Ads

এতে অভিনয় প্রসঙ্গে সারিকা সাবাহ বলেন, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর ‘মুসবিত’সহ আরও কয়েকটি ওয়েব সিরিজে এর আগে অভিনয় করেছি। এবারই প্রথম আমি বিগ বাজেটের সিরিজে অভিনয় করেছি। ‘গুলমোহর’ মূলত পারিবারিক সমস্যার গল্পের ওয়েব সিরিজ। নিজের অভিনীত চরিত্রটি নিয়ে আপাতত কিছু না বলা গেলেও আমি প্রচণ্ড আশাবাদী ‘গুলমোহর’ নিয়ে। কারণ, শাওকী ভাই ভীষণ যত্ন নিয়ে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন। আমিও আমার চরিত্রে সর্বোচ্চ শ্রম দেওয়ার চেষ্টা করেছি। চেষ্টা করেছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আশা করছি, প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।

জানা যায়, শিগগিরই ‘গুলমোহর’ ওয়েব সিরিজটি একটি ওটিটি প্লাটফর্মে প্রচারে আসবে। প্রচারে আসার আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো দেওয়া হবে। এদিকে সারিকা সাবাহ আপাতত নাটকে অভিনয় করছেন না। তবে জানান, আবারও তিনি শিগগির নাটকের কাজ শুরু করবেন।

Shamol Bangla Ads

সর্বশেষ সারিকাকে ‘দুই জোনাকির গল্প’, ‘ঈদ কার্ড’, ‘মি অ্যান্ড মাই এক্স’ নাটকে অভিনয়ে দেখা গেছে। নাটকগুলোতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, জোভান ও তৌসিফ মাহবুব। আপাতত নাটকে অভিনয় না করলেও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন তিনি।

সারিকা সাবাহ জানান, এরইমধ্যে প্রচারে আসা তাঁর বিজ্ঞাপন দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। একটি হলো শঙ্খ দাশগুপ্তর নির্দেশিত ‘ভিম লিকুইডার’ ও অন্যটি সাবরিনা আইরনের ‘বিকাশ’-এর বিজ্ঞাপন। দুটি বিজ্ঞাপনেই তাঁর উপস্থিতি দর্শক প্রশংসিত হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!