ads

বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউএনওর ওপর হামলার পেছনে কে, খতিয়ে দেখা হচ্ছে: প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৮০
ইউএনওর ওপর হামলার পেছনে কে, খতিয়ে দেখা হচ্ছে: প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : অপরাধীদের শাস্তি দেওয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে। তিনি ৯ সেপ্টেম্বর বুধবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে ওইকথা বলেন। খবর ইউএনবির
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে অপরাধীদের চিহ্নিত এবং গ্রেপ্তার করেছি। এর পেছনে আর কে ছিল বা কে এই আক্রমণ চালানোর জন্য তাদের পৃষ্ঠপোষকতা করেছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। এর পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রক্রিয়ায় কোনো ঘাটতি নেই এবং ঘাটতি হবেও না।’ তিনি বলেন, ‘অপরাধীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে। আমি অন্তত এটা বলতে পারি যে, আমরা এটি নিশ্চিত করবো।’

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী এ সময় সংসদ সদস্যদের অনুরোধ করেন যাতে কোনো সংসদ সদস্য এ জাতীয় অপরাধীদের রক্ষার চেষ্টা না করেন। তিনি বলেন, ‘যারা অপরাধ করে এবং যারা অপরাধীদের রক্ষা করে তারাও সমান দোষী।’ এ প্রসঙ্গে শেখ হাসিনা আরও বলেন, ‘আমি একজন অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি। তিনি কোন দলের সাথে বা তিনি কে তা আমি বিবেচনা করি না। তারা (অপরাধীরা) আমার দলের অন্তর্ভুক্ত হলেও আমি রেহাই দেব না।’
তিনি বলেন, কেবল চুরির উদ্দেশ্যেই নয়, হামলার পেছনে আরও কী কারণ থাকতে পারে তাও খতিয়ে দেখার জন্য সঠিকভাবে তদন্ত করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদা জিয়ার গ্যাটকো মামলায় চার্জ শুনানি ১৩ অক্টোবর পরবর্তী সংবাদ বরিশালে কাভার্ডভ্যান-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৬

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads