ads

শুক্রবার , ২ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

স্টাফ রিপোর্টার
মে ২, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ

আওয়ামী লীগকে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত দাবি করে দলটির বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিও জানিয়েছেন সংগঠনটির নেতারা।

Shamol Bangla Ads

২ মে শুক্রবার বিকেল ৪টায় শেরপুর সরকারি কলেজের সামনে থেকে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর জেলা এনসিপির সংগঠক এ্যাডভোকেট সাব্বির হাসান, জাতীয় নাগরিক কমিটির শেরপুর সদর উপজেলা প্রতিনিধি প্রকৌশলী লিখন মিয়া, তান্না ইসলাম, জসিম উদ্দিন, মনিবুল ইসলাম, মো. ফিরোজ, আরিফ সাফারি, নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি আলমগীর কবির মিঠুন, নকলা উপজেলা প্রতিনিধি শিমুল আহমেদ প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন রাশেদুল ইসলাম।

Shamol Bangla Ads

ওইসময় বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করছে। দলটির কার্যক্রম গণবিরোধী এবং এর রাজনৈতিক স্বীকৃতি বাতিল করা এখন সময়ের দাবি। সমাবেশে বক্তারা আরও দাবি করেন, অবিলম্বে একটি গণপরিষদ নির্বাচন ও রাষ্ট্রীয় কাঠামোর পুনর্গঠন করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে শেরপুর জেলা নাগরিক কমিটি ও এনসিপির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!