ads

বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নকলার আজিজের লাশ কবর থেকে উত্তোলন

জাহাঙ্গীর হোসেন, নকলা
এপ্রিল ৩০, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় গুলিতে নিহত শেরপুরের নকলা উপজেলার গার্মেন্টস শ্রমিক আব্দুল আজিজের (২৬) লাশ প্রায় ৮ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। ৩০ এপ্রিল বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী গ্রামে পারিবারিক কবরস্থান থেকে ওই লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য আজিজের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজিজ স্থানীয় মৃত মোজাম্মেল হোসেনের ছেলে।

Shamol Bangla Ads

লাশ উত্তোলনের সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, ঢাকার উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আরিফুল কায়ছার, আজিজের পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী গ্রামের মৃত মোজাম্মেলের মেজো ছেলে আব্দুল আজিজ জীবিকার তাগিদে ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করত। গত বছরের ৫ আগস্ট দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানা এলাকায় গুলিবিদ্ধ হন আজিজ। পরে সহকর্মী নাজিমের সহযোগিতায় তাকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Shamol Bangla Ads

২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট আজিজ মারা যান। পরদিন তাকে নকলায় নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে আজিজের মা বাদী হয়ে ঢাকার উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Need Ads
error: কপি হবে না!