মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-২কুলাউড়া-কমলগঞ্জ(আংশিক)আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিনকে রবিবার দুপুরে কুলাউড়ার পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্যোগে এক সংবর্ধনা প্রদান করা হয় ।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে ও কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি এমপি মোঃ আব্দুল মতিন তাঁর বক্তব্যে বলেন, বিগত ৫ বছরে শেখ হাসিনার সরকার শিক্ষাক্ষেত্রে আমুল পরিবর্তন এনেছে। বিশেষ করে শিক্ষা নীতি ও শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই সরকারের অন্যতম সাফল্য। তিনি আরোও বলেন শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। তাই আমাদের কোমলমতি শিক্ষার্থীরা মানসম্মত লেখাপড়ার মাধ্যমে আগামী দিনের যোগ্য নাগরিক হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করে যাবে। তিনি অবহেলিত এ বিদ্যালয়ের সকল সমস্যা পূরণের আশ্বাস প্রদান করেন।
বিদ্যালয়ে আয়োজিত স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল ইসলাম। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সুশীল সেনগুপ্ত,মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ খুরশীদ উল্লাহ, কুলাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদিপ ভট্টাচার্য্য, জাসদ উপজেলা সাধারন সম্পাদক মইনুল ইসলাম শামীম, আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক গৌরা পদ দে, পৌর কাউন্সিলর কাওছার আরিফ, মাহ্তাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির, সমাজসেবী হাজী আরজদ উল্লাহ, মাসুক মিয়া, বিচিত্র রঞ্জন দে প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষিকা রিতা আচার্য্য, এলাকাবাসী খাইরুল বাশার সুমন, বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী সীমা আক্তার। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ৮ম শ্রেণী ছাত্রী মাজেদা আক্তার ও গীতা পাঠ করেন দশম শ্রেণী ছাত্রী মুক্তা । অনুষ্ঠানের শুরুতেই এমপি আব্দুল মতিনকে স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।




