ads

সোমবার , ৯ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বাধীনতার ৪২ বছরেও স্বাধীন হয়নি সৈয়দপুরের আটকেপড়া পাকিস্তানিরা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৯, ২০১৩ ৪:৪৩ অপরাহ্ণ

Camp-01নীলফামারী প্রতিনিধি : ভাষার বিবাদে নিজেদের আর আলাদা করে ভাবতে চাননা নীলফামারীর সৈয়দপুরের ২২টি আটকেপড়া পাকিস্তানি ক্যাম্পের মানুষগুলো। মাতৃভাষা উর্দু হলেও বাংলাদেশকে আপন ঠিকানা ভাবতে শুরু করেছেন অবাঙ্গালিদের এ প্রজম্ম। মুক্তিযুদ্ধের পূর্ববর্তী যে বিতর্কিত গ্লানি রয়েছে তার ইতি টানতে চায় বর্তমান প্রজম্মরা। বাংলাদেশকে ভালবেশে বাঙ্গালি সমাজের সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে নতুন প্রজম্ম।
বাংলাদেশ সংবিধানে ক্ষুদ্র জাতিসত্তার কথা বলা হলেও স্বাধীনতার ৪২ বছরেও ওরা স্বাধীন হয়নি। অথচ নীলফামারী-৪ আসনসহ (সৈয়দপুর- কিশোরগঞ্জ) এখানকার যে কোনো নির্বাচনে এই জাতিসত্তাটি মুখ্য ভূমিকা পালন করে। জাতিসংঘের কিংবা বেসরকারি সংস্থার সাহায্যের মুখোপেক্ষী হয়ে নয়, বাংলাদেশ সরকারের সহযোগিতায় ক্যাম্পের মানবেতর জীবন থেকে বেড়িয়ে আসতে চান তারা। ক্যাম্পের বাসিন্দা সুফিয়া জানান, সবাই বাংলা ভালবেসে বাংলায় লেখাপড়া করছে। আগের দিন চলে গেছে, আগে বাঙ্গালিদের ভয় লাগতো। এখন বাঙ্গালিদের ভয় লাগে না, বিহারী মেয়ের সাথে বাঙ্গালি ছেলের বিয়ে হচ্ছে। সাহিদা নামে এক ক্যাম্পের বাসিন্দা জানান, আমার দুটো বোন ছিল। তাদের বিয়ে বাঙ্গালি ছেলেদের সাথে হয়েছে। এসব ক্যাম্পের ছোট ছোট শিশুদের মুখেও উচ্চারিত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি জাতীয় সংগীত। শহরের নামি-দামি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা মিডিয়ামে লেখাপড়া করছে তাদের সন্তান। ফলাফলও তুলনামুলকভাবে বাঙ্গালি ছেলেদের তাদের সন্তানদের অনেক ভালো। এ কারণে ক্যাম্পের বাসিন্দারা প্রত্যাবর্সন নয়, এই দেশেই পূণর্বাসন করার দাবি জানিয়ে আসছে।
Camp-03আর উদ্বাস্ত হয়ে মানবেতর জীবন চাইনা। এবার সত্যিকার বাংলাদেশি হয়ে সমাজের মুলধারায় ফিরে আসতে চাই- এমনই কথা বলেছেন নীলফামারীর সৈয়দপুরে আটকেপড়া পাকিস্তানিরা। ক্যাম্পের দুঃসহ জীবন থেকে তারা মুক্তি চায়। সূত্র জানায়, নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে আটকেপড়া পাকিস্তানিদের (বিহারী) ২২টি ক্যাম্প রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে গোলাহাট সিনেমা হল ক্যাম্প, রসুলপুর ক্যাম্প, মুন্সিপাড়া ক্যাম্প, মোস্তফা ক্যাম্প, উত্তর নিয়ামতপুর চামড়া গুদাম ও দক্ষিণ নিয়ামতপুর চামড়াগুদাম ক্যাম্প, আউট হাউস ক্যাম্প, হাতিখানা ক্যাম্প, দুর্গামিল ক্যাম্প, নয়াবাজার ধর্মশালা ক্যাম্প, সুড়কি মহল­া ক্যাম্প, বাঁশবাড়ি ক্যাম্পসহ এসব ক্যাম্পে প্রায় ৪০ হাজার বিহারীর বসবাস।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!