ads

সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইপিএলে রানে কোহলি, উইকেটে হ্যাজেলউড: টেবিলের শীর্ষে বেঙ্গালুরু

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ

আইপিএলে অরেঞ্জ ও পার্পল ক্যাপ ২টিই এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটারদের দখলে। রানে শীর্ষে আছেন বিরাট কোহলি, আর উইকেটে এগিয়ে জশ হ্যাজেলউড। ২৭ এপ্রিল রবিবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বেঙ্গালুরু। ১০ ম্যাচে ৭ জয়ে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট টাইটান্স, সমান পয়েন্ট দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সেরও।

Shamol Bangla Ads

এদিন টসে হেরে ব্যাট করতে নেমে দিল্লি ৮ উইকেটে ১৬২ রান তোলে। লোকেশ রাহুল করেন সর্বোচ্চ ৪১ রান। বেঙ্গালুরুর হয়ে ভুবনেশ্বর কুমার ৩টি ও জশ হ্যাজেলউড ২টি উইকেট নেন। ৩৬ রানে ২ উইকেট নিয়ে চলতি আসরে সর্বোচ্চ ১৮ উইকেটের মালিক হন অজি পেসার হ্যাজেলউড। তার পরেই আছেন গুজরাটের প্রসিধ কৃষ্ণা (১৬ উইকেট)।

Shamol Bangla Ads

রান তাড়ায় বেঙ্গালুরুর হয়ে মূল দায়িত্ব পালন করেন ক্রুনাল পান্ডিয়া ও বিরাট কোহলি। কোহলি ৫১ রান করে আউট হলেও পান্ডিয়া অপরাজিত ৭৩ রানে দলকে জেতান। টিম ডেভিড করেন ৫ বলে ঝড়ো ১৯ রান। ব্যাট হাতে অপরাজিত ৭৩ রান ও বল হাতে ২৮ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন ক্রুনাল পান্ডিয়া।

এই ম্যাচে কোহলি তার ৫১ রানের ইনিংসে এবারের আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যান। ৬৩.২৯ গড় ও ১৩৮.৮৭ স্ট্রাইকরেটে ৪৪৩ রান করেছেন তিনি। দুইয়ে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব (৪২৭ রান)।

Need Ads
error: কপি হবে না!