ads

রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইংল্যান্ডকে হারিয়ে ব্রাজিলে শুরু ডরিভাল যুগ

খবর টি পড়েছেন : ৩১২
ইংল্যান্ডকে হারিয়ে ব্রাজিলে শুরু ডরিভাল যুগ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চার ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারিয়েছে সেলেসাওরা। বিস্ময় বালক এন্ড্রিকের একমাত্র গোলে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। সেই সঙ্গে ব্রাজিলের কোচ হিসেবে জয় দিয়ে যাত্রা শুরু করলো দারিভাল জুনিয়র।

Shamol Bangla Ads

ম্যাচের প্রথমার্ধে বেশ হাড্ডাহাড্ডি লড়াই করেছে ব্রাজিল-ইংল্যান্ড। বেশ কিছু সুযোগ তৈরি করেছিল সেলেসাওরা। তবে ভিনিসিয়ুস জুনিয়রের আক্রমণ আটকে গেছে ইংল্যান্ড ডিফেন্সে। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরেও হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যায় দু’দল। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে তারা। ম্যাচের ৭১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন আগামী জুলাইতে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া ১৭ বছর বয়সী এড্রিক।

Shamol Bangla Ads

মাঠে নামার ৯ মিনিটের মধ্যে ইংল্যান্ডের জালে বল জড়ান এই বিস্ময় বালক। তার গোলে ম্যাচে লিড নেয় সেলেসাওরা। এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলের জয়ে নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারে বিশ্বচ্যাম্পিয়নরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দ্রুত ৫ শিকারে ‘কিছুটা’ স্বস্তিতে বাংলাদেশ পরবর্তী সংবাদ মাত্র ৭ সেকেন্ডে উইর্টজের গোল, ফ্রান্সকে ২-০ গোলে…