ads

শনিবার , ২৬ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোপা দেল রে ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ

চ্যাম্পিয়নস লিগ থেকে খালি হাতে ফিরেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপা লড়াইও নিজেদের হাতে নেই। বার্সেলোনার চেয়ে পিছিয়ে ৪ পয়েন্টে। মাঠের খেলায়ও নেই দাপুটে পারফরম্যান্স। এমন কঠিন সময়ে কোপা দেল রের ফাইনালে নামছে রিয়াল। অন্তত একটি শিরোপা জিতে মৌসুম শেষ করতে চায় লস ব্লাংকোরা। কিন্তু সেই পথে বাধা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। যারা আছে উড়ন্ত ফর্মে।

Shamol Bangla Ads

মৌসুমের আগের ২ সাক্ষাতেই রিয়ালের বিপক্ষে উৎসব করেছে বার্সেলোনা। লিগে রিয়ালের মাঠে জিতেছে ৪-০ গোলে এবং সুপার কাপের ফাইনালে বার্সার জয় ৫-২ ব্যবধানে। সেভিয়ার লা কার্তুয়া স্টেডিয়ামে আজ জিতে ট্রেবল জয়ের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার আশা বার্সার। তবে ম্যাচ যে ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, আগাম সেই ধারণাই করছেন বার্সা কোচ হান্সি ফ্লিক, রিয়াল দারুণ একটি দল এবং তাদের বিশ্বের অন্যতম সেরা কোচ আছে। ম্যাচ সহজ হবে না। আমাদের সেরাটা নিংড়ে দিতে হবে।

লামিনে ইয়ামাল, রবার্ত লেভানদোস্কি ও রাফিনিয়া—এই ত্রয়ী আছেন দারুণ ছন্দে। তাদের সামনে রিয়ালের রক্ষণকে দিতে হতে পারে কঠিন পরীক্ষা। যদিও ডেভিড আলাবা ও কামাভিঙ্গার চোটে শক্তি কমেছে রিয়ালের।

Shamol Bangla Ads

তবে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহামদের দিনে যেকোনো কিছু হতে পারে। কার্লো আনচেলোত্তি তাই সেরা কম্বিনেশন খুঁজে পাওয়ার চেষ্টায় আছেন, আমাদের কৌশলে কিছু পরিবর্তন এনেছি। ভারসাম্য খুঁজে পাওয়া কঠিন। যদি সেটা পেয়ে যাই, তবে আমরাই জিতবো। মৌসুমে ৩৩ গোল করলেও এখনো সেরা ছন্দ খুঁজে পাননি এমবাপ্পে। বড় ম্যাচে নিজেকে আলাদা করে চেনাতে পারেননি। আজ কি পার্থক্য গড়তে পারবেন? সেটিই এখন দেকার বিষয়ে।

Need Ads
error: কপি হবে না!