ads

শনিবার , ২৬ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি মোস্তাফিজুল হক’র কবিতা ‌‘হৃদয়ের ক্যানভাসে’

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৫ ১:০১ অপরাহ্ণ

হরিণী চোখের কোনা রেখেছ কাজলে ঢেকে,
পাহাড়ি নদীর মতো ছুটে চলো এঁকে-বেঁকে-
দেখেছি সুদূর থেকে।।
জলরঙে তুলি রেখে জানালায় বসে থাকি,
তোমার মুখের ছবি আপন খেয়ালে আঁকি।
হৃদয়ের ক্যানভাসে ছবি আঁকি মন থেকে-
তুমি কি নেবে না ডেকে??
জোছনা ছড়ানো মুখে দেখেছি চাঁদের হাসি,
রুপালি হাসির স্রোতে শুনেছি সুরের বাঁশি।
তোমাকে দিয়েছি মন গোপন সোহাগ ভরে,
আমাকে হৃদয় দিয়ে নাও গো আপন করে।
যেয়ো না হারিয়ে তুমি ভুল পথে পথ বেঁকে-
হৃদয়ে আঁচড় এঁকে।।
গীতি সংকলন: জীবন যেন রঙিন ঘুড়ি।

Need Ads
error: কপি হবে না!