ads

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গৌতম গম্ভীরকে খুনের হুমকি, থানায় অভিযোগ দায়ের

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৪, ২০২৫ ১:১২ অপরাহ্ণ

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সাম্প্রতিক জঙ্গি হামলার নিন্দা জানিয়ে সোচ্চার হয়েছিলেন গৌতম গম্ভীর। এরপরই ইমেইলের মাধ্যমে হত্যার হুমকি পেলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ও সাবেক তারকা ওপেনার। ‘আইসিস কাশ্মীর’ নামে একটি সশস্ত্র সংগঠন ইমেইলের মাধ্যমে এই হুমকি দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ২ বার ইমেইল পেয়েছেন গম্ভীর। বার্তা ছিল একটিই- ‘আই কিল ইউ’, অর্থাৎ ‘আমি তোমাকে হত্যা করবো’। ২৩ এপ্রিল বুধবার দুপুরে প্রথম ইমেইলটি পাওয়ার পর বিকেলেই আসে দ্বিতীয়টি।

Shamol Bangla Ads

জানা যায়, ওই ঘটনায় গম্ভীর দ্রুতই দিল্লির রাজেন্দ্র নগর থানায় অভিযোগ দায়ের করেন। পাশাপাশি সেন্ট্রাল দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি)-কেও জানান ঘটনার বিস্তারিত।

গম্ভীর পুলিশকে অনুরোধ করেছেন তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে। ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে ইমেইল পাঠানো হয়েছে এবং কে বা কারা এর পেছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Shamol Bangla Ads

গম্ভীর বর্তমানে ভারতের জাতীয় দলের কোচ হলেও তার রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তিনি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি আসন থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হন। বর্তমানে তিনি দলটির সক্রিয় সদস্য। পুলিশের ধারণা, এই রাজনৈতিক ভূমিকার কারণেই হিটলিস্টে থাকতে পারেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালেও গম্ভীর হত্যার হুমকি পেয়েছিলেন। তখনও থানায় অভিযোগ করেছিলেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!