ads

মঙ্গলবার , ১১ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত

খবর টি পড়েছেন : ১৫৭
জামালপুরে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জামালপুর প্রতিনিধি : জামালপুরে যমুনার পানি বিপদ সীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত দু’দিন ধরে যমুনায় ব্যাপকহারে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার ৬টি উপজেলার বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। ইসলামপুর-গুঠাইল, ইসলামপুর-উলিয়া, গুঠাইল-মলমগঞ্জ ও মেলান্দহ-মাহমুদপুর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যেই জেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের গেজ পাঠক আব্দুল মান্নান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীতে ৩৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের আসাম রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলেই যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
জানা যায়, জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলা সমুহে ক্রমেই বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। ইতোমধ্যেই ইসলামপুর উপজেলার অর্ধলক্ষাধিক মানুষসহ জেলার ৬টি উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। বন্যার কারণে জেলার ৯৬টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল জানান, ইসলামপুরের ৬টি ইউনিয়নে বন্যা পরিস্থিতি ইতোমধ্যেই মারাত্মক আকার ধারণ করেছে। এ উপজেলার পশ্চিমাঞ্চলের ৬টি ইউনিয়নের সবক’টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের উপক্রম হয়েছে। বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, রান্না করা খাবার ও গো- খাদ্যের তীব্র সংকট চলছে। অথচ তাদের সাহায্যে প্রয়োজনীয় ত্রান সামগ্রী পৌঁছেনি।
জামালপুর জেলা প্রশাসক আহম্মেদ কবির জানান, জেলার বন্যার্তদের সাহায্যে এ পর্যন্ত ৯০ মেট্রিক টন চাল, ১ লাখ ২০ হাজার টাকা এবং ১১ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও মঙ্গলবার বিকালে ইসলামপুর বন্যা দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন করে বন্যার্তদের মাঝে ১ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছেন বলেন জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী-ধানশাইল সড়ক সংস্কারের অভাবে জনদূর্ভোগ পরবর্তী সংবাদ বিভিন্ন জেলায় বন্যার অবনতি, চরম দুর্ভোগ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads