ads

মঙ্গলবার , ২০ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদার জামিন স্থগিতে সরকার হস্তক্ষেপ করেনি : ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ১৫০
খালেদার জামিন স্থগিতে সরকার হস্তক্ষেপ করেনি : ওবায়দুল কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। বিএনপি আদালত মানে না বলে তারা ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না।
২০ মার্চ মঙ্গলবার প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ১৯ মার্চ সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন ৮ মে পর্যন্ত স্থগিত রাখার আদেশ হয়।

মঙ্গলবার সকালে সাবেক এ রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ মরহুমের বনানী কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া সেখানে দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচির আয়োজন করা হয়। আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতারা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

Shamol Bangla Ads

বাদ আসর মরহুম জিল্লুর রহমানের বাসভবনে (বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২, ঢাকা) মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জানাজা শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর পরবর্তী সংবাদ বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads