ads

রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘আলোকিত নারী সম্মাননা’ পেলেন বুবলী

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২০, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ

চলচ্চিত্র অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে ‘আলোকিত নারী সম্মাননা ২০২৫’ পেলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ১৯ এপ্রিল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে লায়নস টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেত্রী দিলারা জামান। ‘আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন’কে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করে বুবলী লিখেছেন, ‘পৃথিবীর সব নারীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা।’

Shamol Bangla Ads

কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপ্রাপ্তি সব সময়ই ভালো লাগার জানিয়ে এই নায়িকা বলেন, যেকোনো সম্মাননাই আরো ভালো কাজের জন্য উৎসাহ জোগায়।
তবে সফল সব নারীকে নিয়ে কোনো আয়োজনে যখন আলাদা করে সম্মাননা জানানো হয় তখন একটু বেশিই আনন্দ দেয়। কারণ একজন নারী হিসেবে এটি ভীষণ গর্বের এবং সম্মানের। আর এই সম্মাননাটি গ্রহণ করেছি আমাদের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শ্রদ্ধেয় দিলারা জামান ম্যামের হাত থেকে। এটাও অনেক অনেক ভালো লাগার বিষয়ও বটে।

এদিকে এবার ঈদে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমা। সিনেমাটি দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। এম রাহিম পরিচালিত ওই সিনেমায় বুবলীর বিপরীতে রয়েছেন সিয়াম।

Need Ads
error: কপি হবে না!